পৌর কর্মচারীকে মারধর, বিএনপি নেতাকে দল থেকে অব্যহতি
March 19 2025, 19:49
গৌরনদী প্রতিনিধি : সম্প্রতি বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে অন্যায়ভাবে মারধর করেন। এ বিষয়ে গত ১৬ মার্চ ফরিদ মিয়াকে ২৪ ঘণ্টা সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ বিএনপি।
তবে, অভিযুক্ত বিএনপি নেতা কারণ দর্শানো নোটিশের জবাব না দিয়ে বরং উলটো দলবল নিয়ে জোরপূর্বক গিয়াস উদ্দিন খন্দকারের নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করেন।
এই দুই ঘটনার জেরে বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।










































