পটুয়াখালী-৩ আসনে হাতপাখা প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ১৮ ২০২৫, ১৪:২৩
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দীক।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতী আবু বকর সিদ্দীক বলেন, জনগণের নৈতিক ও কল্যাণমূলক রাজনীতির প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি গলাচিপা-দশমিনার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ আসনে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রমে অংশ নিচ্ছেন।










































