ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ৪
ডিসেম্বর ১৯ ২০২৫, ১৯:১২
ভোলা প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) রাতে কোস্ট গার্ড ভোলার সদর উপজেলার ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় আব্দুর রহমান রুবেল (৩৫), মোঃ আলী হোসেন পাটোয়ারী (৪৫), মোঃ আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬) কে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও শুক্রবার রাত ১টা হতে মধ্যরাত ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আঠারো বেকি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পলাশ আচার্য্য (৩৫) কে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।









































