মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ

এপ্রিল ২৯ ২০২৬, ২০:২০

মহিপুর প্রতিনিধি : দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন শিক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক এক উদ্যোগ নিয়েছে ‘মানবিক সমাজ সেবা সংগঠন’। মহিপুরে চলমান এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সংগঠনের সদস্যরা।

​তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থী ও দীর্ঘসময় অপেক্ষমান অভিভাবকদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে এই কর্মসূচি পালন করা হয়। ​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানিফ ঘরামী এবং পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন সালাউদ্দিন হাওলাদার।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানিকান্তী শিকদার। মানবিক সমাজ সেবা সংগঠন-এর সভাপতি আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির, ইমরান শিকদার, জাহিদ জিয়া, সদস্য কামরুল ইসলাম শাওন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।

​সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির বলেন সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বিশেষ করে শিক্ষার্থীদের এই কঠিন সময়ে সহায়তার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে শিক্ষার্থীরা বলেন এই তীব্র গরমে মানবিক সমাজ সেবা সংগঠন আমাদের তৃষ্ণা মিটানোর জন্য যে মহৎ উদ্যোগটি হাতে নিয়েছে আমরা আমরা উক্ত সংগঠনের প্রতি কৃতজ্ঞ তারা যেন এই মহৎ কাজ ধারাবাহি ভাবে বজায় রাখতে পারেন ।