বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
মে ০৩ ২০২৬, ০১:৪৭
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২ মে ২০২৬) স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে এনামুল হাসান তাসনিমকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তানজিল।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আহাদ হোসাইন আবির, মাজহারুল ইসলাম মনির, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিয়াব (ববি), আল আমিন হাসান ও মো. রাকিব তালুকদার। সদস্য সচিব করা হয়েছে মো. নাঈমুর রহমান খান (তুহিন)কে।
অপরদিকে বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তৌফিকুল ইসলাম (ইমন)কে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আল মামুন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আশিক করিম মোল্লা, মো. ইমরান আহমেদ (ইমন), মো. জাহিদুল ইসলাম টিপু, জাকির সাত্তার (ববি), মাহফুজ বিশ্বাস, আরিফ হোসেন (ববি), মো. ইমতিয়াজ চৌধুরী, মো. হারিছুল ইসলাম (রাকিব গ্রুপ) ও সৈয়দ মাহমুদ হাসান। সদস্য সচিব করা হয়েছে মো. আল আমিন মৃধাকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সমন্বয়ে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বরিশাল জেলা ও মহানগরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।









































