ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ওয়াসিফ আলিফের নেতৃত্বে আনন্দ মিছিল
মে ০৬ ২০২৬, ০০:২০
স্টাফ রিপোর্টার : বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল। মঙ্গলবার (৫ মে) রাতে নগরীর সাগরদী বাজার রোডে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ আলিফের নেতৃত্বে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ আলিফ বলেন, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে।
মিছিলে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









































