বহিস্কারের ৬ দিন পর বিএনপি নেতা আবুল হোসেনের সংবাদ সম্মেলন

নভেম্বর ০৬ ২০২৫, ১৮:৩৪

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ধানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বর আবুল হোসেনকে সাময়িক বহিস্কারের ৬ দিনের মাথায় সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বর ও বিএনপি নেতা আবুল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমার অর্থনৈতিক, সামাজিক সম্মানহানী ও ব্লাকমেইল করার জন্য একই ওয়ার্ডের শাহীন হাওলাদারের নেতৃত্বে গত ৩০ অক্টোবর সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন কাহিনী সাজিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া গ্রসের আনন্দ বাজরে কতিপয় লোকজন নিয়ে মানববন্ধন করেন। এবং মানববন্ধনে আমার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সরকারের বিভিন বরাদ্ধকৃত সকল সুবিধা টাকার বিনিময়ে বিতরনের অভিযোগ তোলে। যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

অথচ আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরকারের বরাদ্ধকৃত সকল সুবিধা সততার সাথে বিতরন করেছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমার এলাকার ৭জন দরিদ্র মানুষকে টয়লেট বিতরন করা হবে বলে আমার কাছে নাম চাওয়া হয়। আমি ৭ জনের নাম দেই। আফিস থেকে দুই জনের নাম বাদ দিয়ে ৫পাঁচ জনের নাম রাখে। ওই তালিকায় শাহীন হাওলাদারের নাম ছিল। তার নাম অফিস থেকে বাদ পরার পর থেকে আমার নামে বিভিন্ন অপপ্রচার চালায়।

এছাড়া আমার ওয়ার্ডের মো: সোরাপ হোসেন মাদবর একই ওয়ার্ডের মো: শহিদ বেপারী ও মোসা: লিপি বেগম এই দুই জনের কাছ থেকে টিউবয়েল দেয়ার নাম করে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু টিউবয়েল না পাওয়ায় আমার কাছে বললে আমি তাকে মৌখিক ভাবে জিজ্ঞাসা করিলে তিনি অস্বীকার করে। এর পর থেকে তার একজোট হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। এই অপপ্রচারের কারনে কোন প্রকার তদন্ত ছাড়া আমাকে দল থেকে সাময়িক বহিস্ক্ার করে। আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

এই মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের জন্য প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করেন। আবুল হোসেনের বহিস্কারের ব্যাপরে ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হোসেন দলের আইন অনুসারে না চলায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এবং সঠিক ভাবে করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো: বাবুল মাতবর, সহসভাপতি মো: কালম, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু প্যাদা প্রমূখ।