পটুয়াখালীর তিন উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের চালু হচ্ছে ‘ফিডিং’ কর্মসূচী

নভেম্বর ২০ ২০২৫, ২০:০৬

পটুয়াখালী প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে ‘স্কুল ফিডিং’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার যেমন রান্না করা খাবার, ডিম, কলা এবং বন রুটি দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এবং নির্দিষ্ট ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও কলাপাড়া উপজেলা এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। তবে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দেশের অন্যান্য অঞ্চলে ‘ ফিডিং’ কার্যক্রম শুরু হলেও বাউফল এবং গলাচিপায় ‘ফিডিং ‘ কার্যক্রম কবে নাগাত শুরু হতে পারে তা এখনো নিশ্চিত নয়। অপর দিকে বর্তমানে এটি শুধু ১৬৫টি উপজেলায় চালু হলেও, ভবিষ্যতে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও নীতিনির্ধারকেরা জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে ছালমা লাইজু জানিয়েছেন কলাপাড়া ও বাউফল উপজেলায় খুব শীঘ্রই অর্থাৎ এই অর্থবছরই একটা চালু হবে, তবে, পর্যায় ক্রমে গলাচিপা উপজেলায় ১৯৬ টি বিদ্যালয় ২৮ হাজার ৩ “শত ৬০ জন বাউফল উপজেলায় ২৩৮ টি বিদ্যালয় ৩০ হাজার ৬’শত ৫২ জন শিক্ষার্থীরা ফিডিং সুবিধা পাবেন।

এছাড়া পটুয়াখালীর উপকূলীয় বিচ্ছিন্ন দীপ অঞ্চলে শিক্ষাব্যবস্থা আরো জোরদার এবং ঝরে পরে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষা উৎসাহী করার লক্ষে ২০২৬ – ২৭ অর্থবছরে পটুয়াখালী জেলার ১২৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ১’শ ৮০ হাজার শিক্ষার্থীরা স্কুল ফিটিং এর অন্তর্ভুক্ত হবেন বলে তিনি জানান।