পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

June 27 2025, 19:24

৯

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হয়েছেন কামরুজ্জামান তুষার এবং সদস্য সচিব হয়েছেন এমদাদুল হক মাসুদ। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। বাকী অন্য সকলকে সদস্য হিসেবে রাখা হয়েছে।