ভোলায় কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ
January 02 2025, 19:07
ভোলা প্রতিনিধি !! ভোলায় গরীব, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন পরিবার কল্যাণ সংঘ।
লেফটেন্যান্ট বিএন মিডিয়া কর্মকর্তা সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন সুদুরচরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন পরিবার কল্যাণ সংঘের আয়োজনে দুই শতাধিক গরীব, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় আঞ্চলিক চেয়ারম্যান কোস্টগার্ড দক্ষিণ জোন পরিবার কল্যাণ সংঘ, মাফরুহা আজাদ তানজিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।










































