কাজিরহাটে ছেলের ছেলের সাবলের আঘাতে মায়ের মৃত্যু

November 26 2026, 13:12

৭

স্টাফ রিপোর্টার : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নেশার টাকা না দেওয়ায় নিরু (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত নিরু ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত ছেলে রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নেশা কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করেন রবিউল। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে নিরু মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিউজ বরিশালকে জানান, মা-ছেলের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতের সাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করে সন্তান। এতে মাটিতে লুটিয়ে পড়ে মা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেয়ন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।