১০৪ জেলে পরিবারকে বকনা বাছুর বিতরণ

December 10 2024, 21:47

১৩

কলাপাড়া প্রতিনিধি !! পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরন করা হয়েছে।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: মারুফ বিল্লাহ খান।