এবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে ইসলামী দলগুলো : মামুনুল হক

January 16 2025, 18:23

৮

ভোলা প্রতিনিধি !! বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ভোলা সদর উপজেলার আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিগত বছরে অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হলে সবার জন্যই অশুভ হবে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ইসলামবিরোধী কোনো আইন, নীতিমালা যাতে কার্যকর হতে না পারে, এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার জন্য জোর দাবি ও প্রস্তাবনা করেছি।