কাঁঠালিয়ায় চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

January 09 2026, 19:02

১

কাঁঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার ও নগদ টাকাসহ ৬ আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মো. হাসিব খানকে (২০) আটক করা হলে তাদের স্বীকারউক্তি অনুযায়ী ভান্ডারিয়া, চেচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫) পিতা মহেন্দ্র বালা, উত্তম কুমার হালদার (৩৫) পিতা রমেশ চন্দ্র হালদার, গৌতম কর্মকার (৫৫) পিতা মাখন লাল কর্মকার ও ফেরদৌস খানকে (২১) ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি অংটি, ১টি নাক ফুল, ২টি রুপার চেইন, ১টি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন।

উল্লেখ্য গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ কাঁঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলা নং (০৬) তারিখ ৬/১/২০২৬। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাসের রায়হান জানান, আটকদের গতকাল দুপুর ২টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।