গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিবকে শোকজ

March 17 2025, 21:58

৩

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরিদ মিয়া দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মারধর করেছেন, যা সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচারের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।