চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

January 09 2025, 19:54

৮

চরফ্যাশন প্রতিনিধি !! ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. ইউসুফ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ডের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. ইউসুফ ওই ইউনিয়নের পূর্ব মাদ্রাজের মো. শামীমের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি।

বাড়ির পিছনের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।