ডেঙ্গুতে পবিপ্রবির আনসার সদস্যের মৃত্যু

June 17 2025, 19:47

১

দুমকী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আনসার সদস্য মো. জয়নুল আবেদীন (৪৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় জয়নুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত করেন চিকিৎসক। জয়নুল আবেদীন বরগুনা জেলার সদর উপজেলার ফুলতলা গ্রামের মো. চান মিয়ার ছেলে।