দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

January 14 2025, 20:03

৮

দশমিনা প্রতিনিধি !! পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে প্রায় আড়াই বছরের শিশু তাওহিদ হোসেনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ হোসেন সৈয়দ জাফর গ্রামের মৃধা বাড়ির স্বপন মৃধার ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবার শেষে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায় তাওহিদ। পরে মা-বাবার ডাক চিৎকারে পুকুরের পানিতে ভাসতে থাকা শিশু তাওহিদকে উদ্ধার করে এলাকাবাসী।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য সিকদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।