নলছিটিতে সাজাপ্রাপ্তসহ চার মামলার আসামি গ্রেপ্তার

November 20 2025, 20:09

১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে তিনটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি জিআর মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নান্টু শরীফ( ৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নান্টু শরীফ উপজেলার পৌরসভার নাঙ্গুলীর মৃত ওয়াহেদ শরীফের পুত্র। একটি জিআর মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করে। এর পর থেকেই সে পলাতক ছিল।

বুধবার নলছিটি থানার এসআই মিজানুর রহমান ও এএসআই নাজমুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম।