বরিশালে দুই কলেজ শিক্ষার্থীকে ইউএনও’র আর্থিক সহায়তা

November 24 2025, 15:49

৮

স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার কাকাশুরা ইউনিয়নের দুইজন কলেজ শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তার কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে এ সহায়তার টাকা তুলে দেওয়া হয়।

এসময় ইউএনও ইকবাল হাসান বলেন, “অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের লেখাপড়া যেন বন্ধ না হয়—সে লক্ষ্যেই এ ক্ষুদ্র উদ্যোগ।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরণের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে শিক্ষার্থীরা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।