বরিশালে ২৪ ঘন্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

October 02 2025, 18:45

৮

স্টাফ রিপোর্টার : লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারনে ভোগান্তিতে পরেছে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ।

বিশেষ করে দূর্গা পূজার মন্ডপে যেতে ভক্তদের বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। তবে নগরীর কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। সরকারি ছুটি থাকায় সড়কে মানুষের চলাচল ছিল কম।

বরিশালের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ হুমায়ুন কবীর জানিয়েছেন, সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আকাশ মেঘলা ও বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷

আর আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপের কারনে সমুদ্র বনাদরকে ৩ ও নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২ দিন বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।