বরিশালে ৪ মাদক ব্যবসায়ী আটক

January 04 2025, 19:34

৮

স্টাফ রিপোর্টার !! বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে কেডিসি’র চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম ফরাজি সহ চার জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মো.মেহেদী হাসান তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও কলোনির ভিতরে শামিম ফরাজি মাদক বিক্রয়ের একটি সিন্ডিকেট দিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছেন।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ২ টায় কেডিসি কলোনির মুর্দ্দার ঘরের বিপরীতে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি একই এলাকার বাসিন্দারা মোঃ শামীম ফরাজী(সম্ভু)(৩৬), মোঃ করিম সিকদার (২৭), লিটন হাওলাদার ওরফে ডিজে লিটন (৫০) ও শফিক সিকদার (৩৭)।

এবিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গাঁজাসহ আটক ৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।