বাকেরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

January 18 2025, 19:20

৮

বাকেরগঞ্জ প্রতিনিধি !! বরিশালের বাকেরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল হয়।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে দোয়া-মিলাদে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদ হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ।

ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন জজ, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খান স্বপন, যুবদল নেতা ইদ্রিস প্রমুখ।

দোয়া-মিলাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়।