বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ৩ জুন শুরু
May 25 2025, 18:39
অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু হবে।
রোববার (২৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সংশ্লিষ্ট ডিপোতে গত শনিবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
এতে আরও বলা হয়, এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারা সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে।
এ ছাড়া নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গিপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।
বাস রিজার্ভের জন্য বিআরটিসির প্রধান কার্যালয়ের টেলিফোন: ০২৪১০৫৩০৪২ অথবা মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।










































