বিএম কলেজ ক্যাম্পাসে হাঁটুপানি, বেঞ্চ দিয়ে চলাচল

July 27 2025, 12:47

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

৮

স্টাফ রিপোর্টার॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রধান সমস্যা জলাবন্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। শুধু বিএম কলেজ নয়। বরিশাল নগরীর অধিকাংশ এলাকায় একই সমস্যা। পানি নিষ্কাশনব্যবস্থা সঠিক কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিএম কলেজ ক্যাম্পাসসহ নগরীর বিভিন্ন এলাকা।

জানা গেছে, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। ৪৩ একর জমির উপর নির্মিত এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলেজটির অধিকাংশ বিভাগের সামনে হাটুসমান পানি। ভবনে ডুকতে বেঞ্চ ব্যবহার করা হচ্ছে।

সামান্য বৃষ্টি হলেই বিএম কলেজ ক্যাম্পাসে হাঁটু পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতা-নিউজ বরিশাল

সরেজমিন দেখা গেছে, বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাস পানিতে তলিয়ে রয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরের সড়ক ও মাঠ গুলো নীচু হওয়ায় হাঁটু পানি জমে আছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় কলেজ ক্যাম্পাসের বেশিরভাগ অংশই জলমগ্ন হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। গত কয়েক দিনের বর্ষণে আরও চরম আকার ধারণ করেছে। কলেজটির প্রশাসনিক ভবনে প্রবেশ করতে ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদের বসার ৩টি বেঞ্চ। কলেজ কর্তৃপক্ষ বলছে, অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে ক্যাম্পাসটি। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি দিন দিন আরও চরম আকার ধারণ করছে।

বিএম কলেজের শিক্ষার্থী সাবিনা ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সমস্যা এখন অসহনীয় হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে। কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টি হলেই সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-শিক্ষক-কর্মচারীরা।

তাঁরা বলেন, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটুসমান পানি পাড়ি দিয়ে তাঁদের যাতায়াত করতে হয়। কলেজে ঢুকতে ও বের হতে হয় পানি মাড়িয়ে। গত শুক্রবার সামান্য বৃষ্টিতে কলেজ ক্যাম্পাসের অধিকাংশ এলাকা হাঁটুপানিতে নিমজ্জিত। এতে যেমন শিক্ষার্থীদের চরম দুর্ভোগ হচ্ছে। পয় নিষ্কাশনের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো নজর নেই।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, আমাদের কলেজ ক্যাম্পাস এলাকাটি নীচু। ফলের বৃষ্টি ও জোয়ারের পানি ক্যাম্পাসে ঢুকে পরলে তার নামতে অনেক সময় লাগে। এই অবস্থা দীর্ঘদিনের। এটা নিরসনে আমরা একটি প্রকল্প শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জমা দিয়েছি। দীর্ঘদিন হলেও তা এখনো অনুমোদন হয়নি। আর কলেজের নিজস্ব তহবিল দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের সামর্থ্য নেই।

এদিকে নগরীর সড়ক ঘুরে দেখা গেছে, নগরীর বটতলা চৌমাথা সড়ক, বগুড়া রোড এলাকা, ভাটটিখানা, আমানতগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক, শাখা সড়কসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএম কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্যদিকে নগরীর নিম্নাঞ্চল হিসেবে পরিচিত রসুলপুর, পলাশপুর, মোহম্মদপুর এলাকার অধিকাংশ ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি।

নগরীর ফকিরবাড়ি রোডের বাসিন্দা সাখাওয়াত বলেন, শুধু বিএম কলেজ নয়, জলাবদ্ধতা এখন পুরো বরিশালের সমস্যা। বরিশাল নগর এখন জলাবদ্ধতার নগরে পরিণত হয়েছে। শহরে কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। খাল ও জলাশয়গুলো দখল ও ভরাট করে ফেলায় পানি নামতে পারছে না। একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে পুরো শহর। নগরীর প্রধান সড়ক সদর রোড় তলিয়ে যায় সবার আগে।

ভাটিখানার শাহীন হোসেন বলেন, ‘অল্প বৃষ্টিতেই নগরীর ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে অধিকাংশ মহল্লায় হাঁটুপানি জমে যায়। এই এলাকার ড্রেনেজব্যবস্থার অপ্রতুলতার কারণে কয়েক বছর ধরে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। নগরীর বটতলা এলাকার বাসিন্দা এস এম শাহজাদা বলেন, ‘বৃষ্টি হলেই বটতলা থেকে চৌমাথা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে হাঁটুপানি জমে থাকে। তাই বাজারসহ সব কাজই হাঁটুপানির মধ্যে করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টিতে জমা পানি নামতে কমপক্ষে ৭ থেকে ১০ দিন সময় লাগে। যতই খাল খনন আর ড্রেন পরিষ্কার করুক না কেন, দীর্ঘ বছরেও এলাকার জলাবদ্ধতা কেউই নিরসন করতে পারেনি।’

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জল অনুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, শুক্রবার থেকে বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাটির সময়ে কয়েকটির পানি বিপদ সীমার নিচে থাকলেও জোয়ারে বিপদ সীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। এতে করে দক্ষিণাঞ্চলের নিম্ন অঞ্চল পানিতে ডুবে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘নগরীর পানি নিষ্কাশনব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থায়ী উদ্যোগ নেওয়া দরকার।’