ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ইমামসহ দুজনের মৃত্যু
March 11 2025, 20:03
ভোলা প্রতিনিধি : ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাদ (২২) মো. বেলাল হোসেন (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে চরফ্যাশন উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. বেলাল হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি বাড়ির পাশের একটি মসজিদের ইমামের দায়িত্বপালন করতেন।
অন্যজন মো. রাহাত ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাসবাড়ি হালটেক এলাকার মো. ফারুকের ছেলে। তিনি পেশায় একজন টমটমচালক।
নিহতদের বেলাল হোসেনের পরিবার সূত্রে জানা যায়, বেলাল বাড়ির পাশে একটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করতেন। মঙ্গলবার সকালের দিকে ওই মসজিদের পাশের একটি নির্মানিধিন মাদ্রাসার ইটে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
অন্যদিকে রাহাদের পরিবার জানায়, সকালের দিকে চরফ্যাশন উপলোর জাহানপুর খাসবাড়ি হালটেক এলাকায় বাড়ির পাশে নিজের টমটম বৈদ্যুতিক পাম্প মেশিন দিয়ে পরিস্কার করছিলেন। এসময় পাম্প মেশিনের তারে ছিদ্র থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।










































