সড়ক দূর্ঘটনায় শিক্ষা মন্ত্রাণালয়ের উপ সচিব নিহত
December 06 2024, 19:35
স্টাফ রিপোর্টার !! শিক্ষা মন্ত্রাণালয়ের উপ সচিব ড. ফরহাদ হোসেন বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি একটি মাহফিলে অংশনিতে মাহিন্দ্র টেম্পুতে উপজেলার চরলক্ষীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। মুলাদী থানার ওসি জহিরুল আলম উপ সচিব ড. ফরহাদ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ড. ফরহাদ চরলক্ষীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেম্পুটি ৪ জন যাত্রীনিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় দ্রতগামী টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠান।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌছার আগে ড. ফরহাদের মৃত্যু হয়েছে। চরলক্ষীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষীপুর যাচ্ছিলেন।










































