হিজলায় মেঘনায় জেলেদের হামলায় আহত মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন

October 19 2025, 22:38

৮

মো. হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে হিজলা উপজেলার মেঘনা নদীর ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে জেলেদের হামলায় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০টি ট্রলারে প্রায় ৪০০ জনেরও বেশি জেলে মৎস্য বিভাগের দুইটি স্পিডবোটে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য, কর্মচারী ও শ্রমিকসহ ১৫ জন আহত হন। আহত সবাই হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত রয়েছেন

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, কোস্টগার্ডের মাঝি সোলাইমান, মৎস্য বিভাগের স্পিডবোটচালক সোহান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা আত্মরক্ষার্থে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার বিষয়ে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন,আ মাদের উপর একযোগে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।”

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করতে গিয়ে এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।