৩৫ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

April 16 2025, 19:50

১

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কাঠালতলী ইউনিয়নের সপ্ত গ্রাম থেকে তাকে আটক করা হয়। রেজাউল কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত ৩৫ কেজি হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক রেজাউলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।