ভোলা-২: বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম জয়ী
ভোলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আসনের মোট ১৩৮টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৯৬৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ফজলুল করীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৮২৫ ভোট।
ফলাফলের ভিত্তিতে দেখা যায়, হাফিজ ইব্রাহিম তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২৫ হাজার ভোটে বেশি পেয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।










































