ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, ৩ সন্তানসহ জহুরার দায়িত্ব নিল বিএনপি
ফেব্রুয়ারি ১৪ ২০২৬, ২১:১৮
অনলাইন ডেস্ক : স্বামীর নিষেধ উপেক্ষা করে ভোট দেওয়ার অপরাধে তালাক দেওয়া ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছে বিএনপি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার স্বামীর বাড়িতে গিয়ে এ ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।
এ সময় সংসার পরিচালনা, সন্তানদের বরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয় বিএনপি। এ ছাড়া জহুরার সংসার জীবনে ফেরাতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতারা।
আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
মিথুন জানান, বিবি জহুরার বিষয়টি মিড়িয়াতে প্রচারের পর বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দের নজরে আসার পর তারেক রহমানের নির্দেশে তার পরিবারের খোঁজ নিয়ে তাকে প্রয়োজনীয় সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মিথুন বলেন, ‘তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা নিয়ে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ জহুরার স্বামীর বাড়িতে হাজির হয়। এ সময় জহুরার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
তার তিন সন্তানের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়া হয়।’
তিনি জানান, প্রতি মাসে পরিবারের খরচের অর্থ জহুরার কাছে পৌঁছে দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে জহুরাকে বসবাসের জন্য একটি নতুন ঘর তৈরি করে দেবে আমরা বিএনপি পরিবার।
এদিকে বিবি জহুরার পরিবারের সাহায্যে বিষয়ে বলতে গিয়ে ফেনী-১ আসনের নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম মজনু বলেন, ফেনীতে স্বেচ্ছাসেবক দলের নেতার স্ত্রী বিএনপিকে ভোট দেওয়ার কারণে তালাকপ্রাপ্ত হওয়ার ঘটনায় আমাদের লজ্জিত করেছে।
আমার বিবি জহুরের পরিবারের সাথে বিএনপি সব সময় থাকবে। আমি এ পরিবারের সব সময় থাকব।









































