বরিশাল বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
ফেব্রুয়ারি ১৭ ২০২৬, ১৮:৪৬
স্টাফ রিপোর্টার : বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি জোট। এরমরেধ্য ২জন মন্ত্রী এবং ৩জন প্রতিমন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ নিয়েছেন।
সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর- বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য রাজিব আহসান। তিনি ৩ টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয়গুলো হলো- সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহণ মন্ত্রণালয়।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নূরুল হক নূর ২ টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয়গুলো হলো- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
পিরোজপুর ২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।










































