লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড

মার্চ ০৭ ২০২৬, ১৭:৫৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন শাপলা ব্রিক ফিল্ডস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এসময় ভাটায় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা ভঙ্গের অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।