যন্ত্রণা থেকে মুক্তি পেতে আইনজীবী সহকারীর আত্মহত্যা

এপ্রিল ২০ ২০২৬, ২৩:২০

0-4064x3074-0-0#

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে গলায় ফাঁস দিয়ে মো. ইসমাইল খান (৩৮) নামে এক আইনজীবী সহকারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) নগরীর আগরপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল খান আগরপুর রোডস্থ খোদেজা মেনশন নামক ভবনের নিচতলার ডান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৭নং কবাই ইউনিয়নের শিয়ালঘূনী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. শাহজাহান খান। স্থানীয় সূত্রে জানা গেছে,

সোমবার কোনো এক সময় তিনি নিজ বাসায় গলায় ফাঁস দেন। পরে বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,

ব্যক্তিগত মানসিক চাপে তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আত্মহত্যার পূর্বে ইসমাইল সুইসাইড নোট লিখে গেছে। তাতে তিনি উল্লেখ করেন জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেচে নিয়েছেন।