বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

মে ২০ ২০২৬, ১৮:৫৯

স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ২৬ শিশু।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ২৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশু হলো— পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মনিরুজ্জামানের ছেলে আলী আজগর (৪ মাস) এবং পটুয়াখালী জেলার রাহাত গাজীর ছেলে মুয়াজ (৩ মাস)। তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৫৫ জন শিশু। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৩ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৯ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু এবং তাদের অনেকেরই পূর্ণাঙ্গ টিকাদান সম্পন্ন হয়নি। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।