শুক্রবার বাণিজ্য মেলার উদ্বোধন

মে ২১ ২০২৬, ২০:০৩

0-4064x3074-0-0#

স্টাফ রিপোর্টার : আগামীকাল শুক্রবার বিকেলে বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চেম্বার অফ কমার্সের সভাপতি এবায়েদুল হক চান ।

এবায়েদুল হক চান বলেন মেলা বন্ধ হবার কোন চিঠি আমি পাইনি। ফেসবুক এবং কিছু সংখ্যক পেপারে দেখেছি হাইকোর্টের নির্দেষে মেলা বন্ধ। এরকম কোন চিঠি আমি পাইনি। আজ শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করা হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি জাহিদুল কবির, অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চেম্বার অফ কমার্সের সভাপতি এবায়েদুল হক চান।