মেহেন্দীগঞ্জে ২৫টি চোরাই গরু উদ্ধার, আটক -৩
মে ২৩ ২০২৬, ১৯:৩১
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাছুরসহ ২৫ টি চোরাই গরু জব্দ করেন থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
২৩ মে শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল কম্পিং অপরেশন চালিয়ে ঐ ইউনিয়নের বামনের চর এলাকা থেকে চোরাই গরুগুলো জব্দ করতে সক্ষম হন।
ওসি তদন্ত সংবাদ মাধ্যমকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিক্রির উদ্দেশ্যে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে মজুত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নির্দেশনায় তারা এই অভিযান পরিচালনা করেন।
এখানো আরো ৫০ এর অধিক চোরাই গরু বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এছাড়াও উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ মকিম তালুকদারের ইট ভাটা সংলগ্ন দাদপুর চরে স্থানীয় একটি প্রভাবশালী গরু চোর সিন্ডিকেট বেশ কিছু চোরাই গরু আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য মজুত রেখেছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য গত কয়েকমাস আগে দাদপুরের ঐ চর থেকে ৭টা চোরাই গরু উদ্ধার ও ১জনকে আটক করছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে গরু চোর চক্রের মূল হোতারা অধরাই রয়ে যায়।









































