লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের পাশে নৌ প্রতিমন্ত্রী

জুন ১৩ ২০২৬, ২২:১৯

মোঃ হাবিবুল্লাহ বেপারী : মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রদত্ত এ আর্থিক সহায়তা গত ঈদুল ফিতরের সময় সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের জন্য প্রদান করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল ১০:৩০ মিনিটে প্রতিমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে পৃথকভাবে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।