কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জুন ১৪ ২০২৬, ১৯:০২

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রবিবার (১৪ জুন ) রাত ১টা ৪৫ মিনিটে মহিপুর থানার অধীন কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল হাওলাদার (৩২) ও মো. বাবুল মৃধা (৪৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।