উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশন অনুষ্ঠিত

সেপ্টেম্বর ০৫ ২০২৬, ১৯:২৩

উজিরপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উজিরপুর উপজেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. সিরাজুল ইসলাম।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, আমানতদারিতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অধিবেশনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শুরা সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

অধিবেশনের শেষপর্যায়ে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি: মাওলানা মুহাঃ আব্দুল হক, সহ-সভাপতি: মাওলানা মোজাম্মেল হক বালী, সেক্রেটারি: মাস্টার মোঃ শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি: ডি এম আল আমিন।