আর্যলক্ষ্মী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
সেপ্টেম্বর ২১ ২০২৬, ২২:৩১
নিজস্ব প্রতিবেদক : বরিশাল আর্যলক্ষ্মী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর আর্যলক্ষ্মী ভবনের তৃতীয় তলায় কীর্তনখোলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি পুষ্প চক্রবর্তী। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিটির সভাপতি নাসির উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, নবনির্বাচিত সম্পাদক দীপ শংকর গুপ্ত, অ্যাডভোকেট পবিত্র কুমার দাস, সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, অ্যাডভোকেট হিরন কুমার দাস, অধ্যাপিকা টুনু রানী কর্মকার ও ড. ননী গোপাল দাস প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে অভিনন্দন জানিয়ে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সদস্যবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সমিতির ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক সুজয় সেন গুপ্ত।








































