বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

সেপ্টেম্বর ২৬ ২০২৬, ২৩:৪৯

স্টাফ রিপোর্টার : বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আরহাম নাবিল বরিশাল নগরীর রুপাতলী এলাকার লালা দিঘিরপাড়ে অবস্থিত ফয়জুল উলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে আরহাম নাবিলের সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নিখোঁজ আরহাম নাবিলের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি আরহাম নাবিলের সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

নিখোঁজের পরিচয়:
নাম: মোঃ আরহাম নাবিল
বয়স: ১১ বছর
মাদ্রাসা: ফয়জুল উলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদ্রাসা
এলাকা: লালা দিঘিরপাড়, রুপাতলী, বরিশাল
জেলা: বরিশাল
থানা: হিজলা
ইউনিয়ন: বড়জালিয়া
গ্রাম: বাহেরচর
পিতা: জয়নাল আবেদীন

যোগাযোগ:
পিতা: ০১৭৩৫৮-৭১৫৩০
কাকা: ০১৭১২-০৩৮১৬২
আরহামের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।