বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৮ ২০২৬, ২৩:০২
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক গঠিত কমিটির মাসিক সাধারণ সভা আজ সোমবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের নগর ভবন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশারসহ সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বরিশাল সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং নগরবাসীর জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সিটি করপোরেশনের চলমান কার্যক্রম আরও গতিশীল করা, নাগরিক সেবা সহজতর করা এবং সংশ্লিষ্ট শাখাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।









































