লালমোহনে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

February 04 2025, 19:13

১০

লালমোহন প্রতিনিধি !! ভোলার লালমোহনে সরকারের দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পৌর শহরের মহাজনপট্টির মেসার্স সিকদার এন্টারপ্রাইজকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আজিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: আহসান উল্যাহ, উপজেলা কৃষি সম্পরসারণ কর্মকর্তা মো: রুবেল মিয়া এবং লালমোহন থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আজিজ বলেন, ‘সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’