সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক
July 01 2025, 20:01
স্টাফ রিপোর্টার : সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সৈকত বিশ্বাস নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
আজ মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা গেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈকত বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দোয়ারিয়া গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে।
সে গৌরনদী উপজেলা গেটের একটি ভাতের হোটেলের কর্মচারী। স্থানীয়রা জানিয়েছেন, গত তিনদিন পূর্বে ওই যুবক সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে আজ মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা সৈকতকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আটককৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










































