দেশের ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস
September 03 2025, 19:17
অনলাইন ডেস্ক : আজ দিবাগত রাতের মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে,
বুধবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অস্থায়ী এ দমকা/ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকায়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।










































