২০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

December 22 2024, 18:08

১০

ভোলা প্রতিনিধি !! ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম শুভ (৩২) নামের ১ জন আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

রবিবার ২২ ডিসেম্বর সকালে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি)মো. ইকবাল হোসেনের তত্ত্বাবধানে,

গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আবাসনের বিল্লাল মাঝির বন্ধ মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মনিরুল হক শুভ কে ২০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এসআই (নিঃ) মো. আসাদুজ্জামন খান সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা আটক করেন।

আটককৃত মনিরুল ইসলাম শুভ ভোলা ভোলা সদর পৌরসভার ৭নং ওয়ার্ড আমানত পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। আটক পরবর্তী আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।