হিজলায় ছয় দিনে ৯২ জেলে আটক, ৭২ জনের জেল, ১২ জনের জরিমানা

October 10 2025, 11:18

১০

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে বরিশালের হিজলায় চলছে প্রশাসনের কঠোর অভিযান।

মা ইলিশ রক্ষায় ০৪ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন উপজেলার বিভিন্ন নদনদীতে একযোগে অভিযান পরিচালনা করে প্রশাসনের পাঁচটি সংস্থা—উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, হিজলা থানা পুলিশ ও হিজলা নৌ পুলিশ।

এ সময় মোট ৯২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭২ জনকে কারাদণ্ড, ১২ জনকে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক ৮ জনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

পুরো অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার।

ইউএনও মোঃ ইলিয়াস সিকদার বলেন,

ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”