কাঠালিয়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

November 06 2025, 18:18

oplus_2

৩

কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে বিভিন্ন জাতের শাকসবজি ও মাঠ ফসল চাষের জন্য উপজেলার ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ সহায়তা প্রদান করা হয়।

সবজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৮ কেজি খেসারি ও মসুর ডাল, ১ কেজি সূর্যমুখী, ৮ কেজি সয়াবিন এবং ১০ কেজি চিনাবাদামের বীজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারহানা তাসরিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা।