আদর্শনগর ইউনিয়নের পথে-প্রান্তরে এমপি প্রর্থী মাওলানা আবদুল জব্বার

November 20 2025, 19:45

১০

হিজলা প্রতিনিধি : বরিশাল-৪ আসনের কাজিরহাট থানার আদর্শনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বুধবার (১৯ নভেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে।

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা একটি সৎ, আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব দিতে চাই।

গণসংযোগকালে তার সাথে ছিলেন জামায়াতের কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন, যুব বিভাগের কাজিরহাট থানা সভাপতি মোঃ জামাল উদ্দিন ও থানা সেক্রেটারী মোঃ শাহেদুল ইসলাম, জামায়াতের লতা ইউনিয়ন আমীর মোঃ অহিদুল ইসলাম, ভাষানচর ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহমান ফারুক, দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আলাউদ্দিন, আদর্শ নগর ইউনিয়ন সহ-সভাপতি মোঃ আবুল কালাম ও ইউনিয়ন সেক্রেটারী আলমগীর হোসেন পিন্টু প্রমুখ। এছাড়াও থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।